রক্তি নিউজ

সারাদেশ

জামালগঞ্জে ৪স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জামালগঞ্জে ৪স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

স্টাপ রিপোর্টার

সুনামগঞ্জের জামালগঞ্জে বায়ুদূষণের অভিযোগে চারটি স্টোন ক্রাশার প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার লালপুর, লক্ষ্মীপুর ও কামিনীপুর এলাকায় এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্টোন ক্রাশার মেশিন পরিচালনার মাধ্যমে বায়ুদূষণ করে পরিবেশের ক্ষতি করার অভিযোগে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হয়।

এ সময় বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ১৫(২) ধারায় চারটি স্টোন ক্রাশার প্রতিষ্ঠানকে সর্বমোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিল্পী রাণী মোদক মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক। অভিযানে জামালগঞ্জ থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন, বায়ুদূষণকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

রক্তি নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

জামালগঞ্জে ৪স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

স্টাপ রিপোর্টার

সুনামগঞ্জের জামালগঞ্জে বায়ুদূষণের অভিযোগে চারটি স্টোন ক্রাশার প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার লালপুর, লক্ষ্মীপুর ও কামিনীপুর এলাকায় এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্টোন ক্রাশার মেশিন পরিচালনার মাধ্যমে বায়ুদূষণ করে পরিবেশের ক্ষতি করার অভিযোগে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হয়।

এ সময় বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ১৫(২) ধারায় চারটি স্টোন ক্রাশার প্রতিষ্ঠানকে সর্বমোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিল্পী রাণী মোদক মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক। অভিযানে জামালগঞ্জ থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন, বায়ুদূষণকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রক্তি নিউজ

সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ