রক্তি নিউজ

সারাদেশ

ডেঙ্গু-মাদকের ভয়াবহতা প্রতিরোধে বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদে মতবিনিময়

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ডেঙ্গু-মাদকের ভয়াবহতা প্রতিরোধে বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদে মতবিনিময়

নাটোর প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়া উপজেলার ৩ নম্বর বাগাতিপাড়া ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, ট্যাক্স আদায় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাইমা খাতুন।

সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকে আরও সচেতন হতে হবে। বাড়ির আশপাশে জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্র ও মশার প্রজননস্থল নিয়মিত পরিষ্কার করার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকটাই রোধ করা সম্ভব। এ জন্য প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানানো হয়।

একই সঙ্গে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় পরিবার, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা আরও বলেন, ইউনিয়নের উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে নিয়মিত ট্যাক্স আদায় গুরুত্বপূর্ণ। আদায়কৃত ট্যাক্স স্থানীয় উন্নয়ন ও জনকল্যাণে যথাযথভাবে ব্যবহারের পাশাপাশি এ ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

সভায় স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও কিশোরদের অপরাধপ্রবণতা নিয়েও আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হায়দার রশিদ সোনা। এছাড়া স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, মহিলা দল, ওলামা দলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় ডেঙ্গু প্রতিরোধ, মাদকবিরোধী সামাজিক আন্দোলন, ট্যাক্স আদায়ে জনসম্পৃক্ততা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন

রক্তি নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু-মাদকের ভয়াবহতা প্রতিরোধে বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদে মতবিনিময়

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নাটোর প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়া উপজেলার ৩ নম্বর বাগাতিপাড়া ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, ট্যাক্স আদায় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাইমা খাতুন।

সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকে আরও সচেতন হতে হবে। বাড়ির আশপাশে জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্র ও মশার প্রজননস্থল নিয়মিত পরিষ্কার করার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকটাই রোধ করা সম্ভব। এ জন্য প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানানো হয়।

একই সঙ্গে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় পরিবার, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা আরও বলেন, ইউনিয়নের উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে নিয়মিত ট্যাক্স আদায় গুরুত্বপূর্ণ। আদায়কৃত ট্যাক্স স্থানীয় উন্নয়ন ও জনকল্যাণে যথাযথভাবে ব্যবহারের পাশাপাশি এ ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

সভায় স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও কিশোরদের অপরাধপ্রবণতা নিয়েও আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হায়দার রশিদ সোনা। এছাড়া স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, মহিলা দল, ওলামা দলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় ডেঙ্গু প্রতিরোধ, মাদকবিরোধী সামাজিক আন্দোলন, ট্যাক্স আদায়ে জনসম্পৃক্ততা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

রক্তি নিউজ

সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ