রক্তি নিউজ

সারাদেশ

নাটোরে বারনই নদে বড়শিতে ১৪ কেজি ওজনের চিতল মাছ

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
নাটোরে বারনই নদে বড়শিতে ১৪ কেজি  ওজনের চিতল মাছ
ছবি-রক্তি নিউজ

নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় বারনই নদে জেলের টানা বড়শিতে ধরা পড়েছে ১৩ কেজি ৭০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি চিতল মাছ। মাছটি দেখতে নদীর পাড়ে ভিড় করেন উৎসুক জনতা। এ সময় সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বুধবার সন্ধ্যায় উপজেলার সোনাপাতিল এলাকায় বারনই নদে বাঙ্গাল খলসি গ্রামের এক জেলের টানা বড়শিতে মাছটি ধরা পড়ে। পরে মাছটি সোনাপাতিল চারমাথা মোড়ে নিয়ে আসা হলে এক নজর দেখতে স্থানীয়রা ভিড় করেন।

পরে পশ্চিম সোনাপাতিল গ্রামের কয়েকজন মাছটি প্রতি কেজি ৮৫০ টাকা দরে মোট ১১ হাজার ৪৭৫ টাকায় কিনে নেন।

স্থানীয়রা জানান, বারনই নদে এর আগে এত বড় চিতল মাছ তাঁরা দেখেননি। বিশাল আকৃতির মাছটি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।

তবে বাঙ্গাল খলসি গ্রামের যে জেলে  মাছটি ধরেছেন তাঁর নাম জানা যায়নি।

আপনার মতামত লিখুন

রক্তি নিউজ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

নাটোরে বারনই নদে বড়শিতে ১৪ কেজি ওজনের চিতল মাছ

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় বারনই নদে জেলের টানা বড়শিতে ধরা পড়েছে ১৩ কেজি ৭০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি চিতল মাছ। মাছটি দেখতে নদীর পাড়ে ভিড় করেন উৎসুক জনতা। এ সময় সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বুধবার সন্ধ্যায় উপজেলার সোনাপাতিল এলাকায় বারনই নদে বাঙ্গাল খলসি গ্রামের এক জেলের টানা বড়শিতে মাছটি ধরা পড়ে। পরে মাছটি সোনাপাতিল চারমাথা মোড়ে নিয়ে আসা হলে এক নজর দেখতে স্থানীয়রা ভিড় করেন।

পরে পশ্চিম সোনাপাতিল গ্রামের কয়েকজন মাছটি প্রতি কেজি ৮৫০ টাকা দরে মোট ১১ হাজার ৪৭৫ টাকায় কিনে নেন।

স্থানীয়রা জানান, বারনই নদে এর আগে এত বড় চিতল মাছ তাঁরা দেখেননি। বিশাল আকৃতির মাছটি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।

তবে বাঙ্গাল খলসি গ্রামের যে জেলে  মাছটি ধরেছেন তাঁর নাম জানা যায়নি।

রক্তি নিউজ

সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ