ছাতক উপজেলা প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা ধর্ষণ মামলায় আফজল হোসেন (২৭) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে ছাতক থানা পুলিশ। রোববার (১১ অক্টোবর ২০২৬) তাকে গ্রেপ্তারের পর বিধি মোতাবেক সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আফজল হোসেন ছাতক উপজেলার ৫নং চরমহল্লা ইউনিয়নের চানপুর গ্রামের রুসমত আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানায় দায়ের করা মামলা নং-১২, তারিখ ৬ অক্টোবর ২০২৬। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় মামলাটি দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে আফজল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
পরে তাকে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান তালুকদার আসামি গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
ছাতক থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রোববার, ১১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন