রক্তি নিউজ

সারাদেশ

জামালগঞ্জে ইউএনও'র হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলো কিশোরী

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জামালগঞ্জে ইউএনও'র হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলো কিশোরী

    স্টাফ রিপোর্টার-

    জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার শিল্পী রাণী মোদকের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল ১৩ বছর বয়সী কিশোরী। 

    বুধবার রাতে উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের কামিনীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরীর পরিবারের পক্ষ থেকে একই গ্রামের এক ছেলের সঙ্গে তার বিয়ের আয়োজন করা হয়েছিল। বুধবার রাতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল। গোপন সংবাদের ভিক্তিতে খবর পান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

    পরে তাঁর নির্দেশে জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মিয়া ও সংশ্লিষ্ট ইউপি সদস্য রাত ১০টার দিকে ঘটনাস্থলে যান। পরে প্রশাসনের নির্দেশনা ও ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়।

    এ সময় কিশোরীর বাবা লিখিত মুচলেকা দিয়ে অঙ্গীকার করেন, মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তাকে বিয়ে দেবেন না। এদিকে বাল্যবিবাহ বন্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের তৎপরতা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক  বলেন, গোপন সংবাদে কিশোরী বিয়ের আয়োজনের খবর পায়।
     পরে খোঁজ নিয়ে জানতে পারি, তার বিয়ের বয়স হয়নি। এরপর প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে ইউপি চেয়ারম্যানকে ঘটনাস্থলে পাঠানো হয় এবং বিয়েটি বন্ধ করা হয়। ভবিষ্যতে বাল্যবিবাহের বিষয়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

রক্তি নিউজ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


জামালগঞ্জে ইউএনও'র হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলো কিশোরী

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

    স্টাফ রিপোর্টার-

    জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার শিল্পী রাণী মোদকের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল ১৩ বছর বয়সী কিশোরী। 

    বুধবার রাতে উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের কামিনীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরীর পরিবারের পক্ষ থেকে একই গ্রামের এক ছেলের সঙ্গে তার বিয়ের আয়োজন করা হয়েছিল। বুধবার রাতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল। গোপন সংবাদের ভিক্তিতে খবর পান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

    পরে তাঁর নির্দেশে জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মিয়া ও সংশ্লিষ্ট ইউপি সদস্য রাত ১০টার দিকে ঘটনাস্থলে যান। পরে প্রশাসনের নির্দেশনা ও ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়।

    এ সময় কিশোরীর বাবা লিখিত মুচলেকা দিয়ে অঙ্গীকার করেন, মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তাকে বিয়ে দেবেন না। এদিকে বাল্যবিবাহ বন্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের তৎপরতা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক  বলেন, গোপন সংবাদে কিশোরী বিয়ের আয়োজনের খবর পায়।
     পরে খোঁজ নিয়ে জানতে পারি, তার বিয়ের বয়স হয়নি। এরপর প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে ইউপি চেয়ারম্যানকে ঘটনাস্থলে পাঠানো হয় এবং বিয়েটি বন্ধ করা হয়। ভবিষ্যতে বাল্যবিবাহের বিষয়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


রক্তি নিউজ

সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ