স্টাফ রিপোর্টার
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামালগঞ্জ উপজেলা শাখার ৩৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি। ছয় মাস মেয়াদি এ কমিটিতে নাজমুল হাসানকে আহ্বায়ক এবং আরিফুল ইসলাম সরকারকে সদস্য সচিব করা হয়েছে।
গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখে সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী ও সদস্য সচিব রামেন্দু মজুমদারের স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, আগামী ছয় মাসের জন্য জামালগঞ্জ উপজেলা শাখার ৩৯ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটি দায়িত্ব পালন করবে।
নবগঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে গোলাপ মিয়া এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে মোজাম্মেল হোসেন, মিলন আল ফারহান মাসুম, নয়ন মিয়া ও শাহিদুল ইসলাম শোভনের নাম রয়েছে। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে জোবায়ের আহমেদ এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে সাইদুর রহমান, হাজি আ. মুকিত মিয়া ও মো. দেলোয়ার হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া কমিটিতে সাংগঠনিক সম্পাদক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং জুলাই ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদকের পদসহ বিভিন্ন দায়িত্বে নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন কমিটির মাধ্যমে জামালগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন