স্টাফ রিপোর্টার
জামালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার(২৮ অক্টোবর) সকালে জামালগঞ্জ রিভার ভিউ পার্কে উপজেলা যুবদলের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন এর সভাপতিত্বে যুগ্ম আহবায়ক মেহেদি হাসান রুকন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোঃ শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক(স্বাক্ষরপ্রাপ্ত) মো: আজিজুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুক মিয়া, যুগ্ম আহবায়ক আবুল লেইছ, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নূরে আলম ফরাজি, আলী আক্কাস মুরাদ, জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন, ভীমখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আব্দুল্লাহ আল মামুন,আহবায়ক ওয়াহিদুর রহমান, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আসাদ নূর সাদী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহ মোঃ লিয়াকত, এমদাদুর রহমান হিরন,সদস্য আতিকুর রহমান। আরও বক্তব্য রাখেন, উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহরাব হোসেন মাছুম, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া,সাচনা বাজার ইউনিয়ন যুবদলের সভাপতি মাজেদুল ইসলাম, ফেনারবাঁক ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদ রানা, বেহেলী ইউনিয়ন যুবদলের সভাপতি রুবেল ইসলাম নয়ন, ভীমখালী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আশিক নূর, উত্তর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম,সাচনা বাজার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম , সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু তাহের, বেহেলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওয়াসিম আখরাম প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল ও অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে প্রধান সড়কে র্যালী প্রদক্ষিণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৮ সালে রাখাল রাজা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেন। তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠার পর থেকে যুবদল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম সহ দেশের ক্রান্তিলগ্নে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। বিগত সতেরো বছর ফ্যাসিস্ট সরকারের আমলে যুবদলের লাখো নেতাকর্মী জেল-জুলুম নির্যাতনের স্বীকার হয়েছে। এতো নির্যাতনের পরও যুবদলের নেতাকর্মীরা রাজপথ ছাড়েনি। বক্তরা আরও বলেন, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে ও আপোষহীন নেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজপথ দখল করে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে। বিএনপির চেয়ারম্যান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এখনো ষড়যন্ত্র হচ্ছে। সকল ষড়যন্ত্রের মোকাবিলা করার জন্য যুবদল ভ্যানগার্ড হিসেবে রাজপথে আছে, থাকবে। শহীদ জিয়া তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড় করিয়েছিলেন। তলাবিহীন ঝুড়ি নিয়ে আবারো বিএনপি রাস্ট্র ক্ষমতায় এসেছে। তলাবিহীন ঝুড়ি থেকে তারেক রহমানের নেতৃত্ব আবারও বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। দেশী-বিদেশী সকল ষড়যন্ত্র মোকাবিলায় যুবদলকে ঐক্যবদ্ধ হয়ে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন