রক্তি নিউজ

সারাদেশ

ধর্মপাশায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ধর্মপাশায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা
ছবি-রক্তি নিউজ

ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায়  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা বুধবার সকাল ১১ টায়  অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপজেলা যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তাঁরা আনন্দ মিছিল  বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।  পরে আয়োজিত আলোচনা সভায় যুবদলের সাংগঠনিক কার্যক্রম, দলের আদর্শ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় বক্তারা যুবদলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকা এবং গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ধর্মপাশা উপজেলা যুবদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

রক্তি নিউজ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


ধর্মপাশায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায়  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা বুধবার সকাল ১১ টায়  অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপজেলা যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তাঁরা আনন্দ মিছিল  বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।  পরে আয়োজিত আলোচনা সভায় যুবদলের সাংগঠনিক কার্যক্রম, দলের আদর্শ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় বক্তারা যুবদলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকা এবং গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ধর্মপাশা উপজেলা যুবদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


রক্তি নিউজ

সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ