রক্তি নিউজ

নেত্রকোনায় জুতার কারখানায় ভয়াবহ আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নেত্রকোনা শহরের বড় বাজারের কাপড়পট্টি এলাকায় একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শুক্রবার (৭ আগস্ট) রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, শহরের বড় বাজার এলাকার ‘আরিফ সুজ’ নামের একটি জুতার কারখানায় প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে মজুমদার ইলেকট্রনিক্স, ভুঁইয়া প্লাজাসহ অন্তত ২৫টি দোকান পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

নেত্রকোনায় জুতার কারখানায় ভয়াবহ আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে