রক্তি নিউজ

সারাদেশ

সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার দারুল উলুম হাফিজিয়া আরাবিয়া সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে গোপন ব্যালটের মাধ্যমে তিন বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়।

শনিবার সকালে মাদ্রাসা মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র পরিষদের আহ্বায়ক মাওলানা হাফেজ নুর হোসেন।

মাওলানা আলী আকবর ও জহিরুল ইসলাম যৌথ সঞ্চালনায়  সভায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি মাওলানা ইলিয়াস মাহমুদ কাসেমী। 

এতে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ শামসুল হক, সহ-সভাপতি রেজাউল করিম শামীম, মুফতি মাওলানা মুফিজুর রহমান, মাওলানা এখলাছুর রহমান, শিক্ষক আবুল কালাম, মাওলানা জয়নাল আবেদীন, মুফতি মুবাশ্বির আলী, মাওলানা সাইদ আহমদ, মাওলানা আশরাফ উদ্দিন, হাফিজ মনিরুজ্জামান, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা শফি আহমদ, মাওলানা মো. রশীদ আহমদ, প্রাক্তন শিক্ষার্থী আতিকুর রহমান প্রমূখ।

সাধারণ সভা শেষে উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীদের গোপন ব্যালটে প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হন হাফিজ মাওলানা নুর হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা আলী আকবর, অর্থ সম্পাদক হাফিজ উসমান গণি ও সাংগঠনিক সম্পাদক হিসেবে হাফিজ মাওলানা মুহিব্বুল হক নির্বাচিত হন। আগামী ৩০ দিনের মধ্যে ৫১ সদস্য পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। 

নবনির্বাচিত সদস্যরা বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় পরিষদ সক্রিয় ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদ্রাসার ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি মাদ্রাসার উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ডে প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পরে মাদ্রাসার জন্য বিশেষ অবদান রাখা প্রয়াত অভিভাবকদের রুহের মাগফিরাত এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আপনার মতামত লিখুন

রক্তি নিউজ

শনিবার, ০১ আগস্ট ২০২৬

সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ