স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জামালগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলন উপজেলা শাখার দ্বিবার্ষিক প্রথম সম্মেলন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ে সম্মেলনে সর্বসম্মতিক্রমে খন্দকার ইনসান আহমেদ মনিরকে সভাপতি ও ছাদিকুর রহমান স্বাধীনকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।
হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সহসভাপতি ওবায়দুল মুন্সী ও সদস্য মুন্না চৌধুরী।
কমিটির অন্যান্যরা হলেন- সহসভাপতি আরিফুল ইসলাম সরকার, মো. আফাই হোসেন, সেলিম আহমেদ, জসিম উদ্দিন, আবুল হোসেন মোড়ল ও শাহানুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল মুরছালিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ দ্বীন ইসলাম স্বপন ও সুলেমান আফিন্দী জাফরান। অর্থ সম্পাদক সাব্বির রহমান আরিফ, বাঁধ বিষয়ক সম্পাদক নাফিউদ্দোহা ও মিজান মিয়া, দপ্তর সম্পাদক আজাদ মিয়া। প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু ইউসুফ নাঈম। শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি সম্পাদক পারভেজ মোশাররফ জিহাদ, তথ্য ও গবেষণা সম্পাদক মো. শফিকুল ইসলাম, আইন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আজিমুদ্দিন হেলাল, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মাইনুদ্দীন, বন, পরিবেশ ও জলবায়ু সম্পাদক আশরাফ খান, নদী ও খনিজ সম্পদ সম্পাদক সাইদুল। হাওর ও কৃষি সম্পাদক নকুল দাশ এবং মিডিয়া ও যোগাযোগ সম্পাদক সাহাঙ্গীর আলম প্রমূখ।
নির্বাহী সদস্যরা হলেন-দেলোয়ার জাহান আরিফ, কামাল হোসেন, মো. জোবায়ের, রুহুল আমিন, জুয়েল মিয়া, মিছবা তালুকদার, ইয়াছিন আরাফাত, শাহা আলম, মোশাহিদ মিয়া ও আপন মিয়া।
সম্মেলনে বক্তারা হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, দুর্নীতি, ধীরগতি ও ঠিকাদারি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি হাওরের প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য ও নদ-নদী রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন