রক্তি নিউজ

আন্তর্জাতিক

বেনজীর ইস্যুতে যে তথ্য দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বেনজীর ইস্যুতে যে তথ্য দিলেন পররাষ্ট্র উপদেষ্টা
?????? ?????? ???? ???

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

রোববার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

উপদেষ্টা হুমায়ুন আরও বলেন, বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার ব্যাপারে আমরা প্রক্রিয়া শুরু করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে। আলোচনা চলছে। এ বিষয়ে কোনো অগ্রগতি হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের জানাবে।

আরও পড়ুনআরও পড়ুনদুবাইয়ে বেনজীরের মুক্তির খবর, কী বলছে ঢাকাবাংলাদেশের অনুরোধে দুবাইয়ে গ্রেফতার বেনজীর আহমেদ সেখানে জামিনে মুক্তি পেয়েছেন বলে রোববার কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। সেখানে বলা হয়, গত ২৭ জুলাই সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত শর্তসাপেক্ষে বেনজীরের জামিন আবেদন মঞ্জুর করে। আইনি প্রক্রিয়া শেষে ৩০ জুলাই তিনি কারামুক্ত হন।

দুবাইয়ে বেনজীর আহমেদের জামিনে মুক্তি পাওয়ার বিষয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে সর্বশেষ তথ্য আমার কাছে নেই। আমি বিভিন্ন বৈঠক থেকে এসেছি। বিষয়টি সম্পর্কে আপডেট না জেনে মন্তব্য করা ঠিক হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে হালনাগাদ তথ্য পাওয়া যাবে।

আপনার মতামত লিখুন

রক্তি নিউজ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বেনজীর ইস্যুতে যে তথ্য দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

রোববার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

উপদেষ্টা হুমায়ুন আরও বলেন, বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার ব্যাপারে আমরা প্রক্রিয়া শুরু করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে। আলোচনা চলছে। এ বিষয়ে কোনো অগ্রগতি হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের জানাবে।

আরও পড়ুনআরও পড়ুনদুবাইয়ে বেনজীরের মুক্তির খবর, কী বলছে ঢাকাবাংলাদেশের অনুরোধে দুবাইয়ে গ্রেফতার বেনজীর আহমেদ সেখানে জামিনে মুক্তি পেয়েছেন বলে রোববার কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। সেখানে বলা হয়, গত ২৭ জুলাই সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত শর্তসাপেক্ষে বেনজীরের জামিন আবেদন মঞ্জুর করে। আইনি প্রক্রিয়া শেষে ৩০ জুলাই তিনি কারামুক্ত হন।

দুবাইয়ে বেনজীর আহমেদের জামিনে মুক্তি পাওয়ার বিষয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে সর্বশেষ তথ্য আমার কাছে নেই। আমি বিভিন্ন বৈঠক থেকে এসেছি। বিষয়টি সম্পর্কে আপডেট না জেনে মন্তব্য করা ঠিক হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে হালনাগাদ তথ্য পাওয়া যাবে।

রক্তি নিউজ

সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ