রক্তি নিউজ

সারাদেশ

জামালগঞ্জে ৪শ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস,১০ হাজার টাকা জরিমানা

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জামালগঞ্জে ৪শ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস,১০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার

‎সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে অভিযান চালিয়ে ৫০ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ঘটনায় দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সাচনা বাজারের জয়নাল আবেদীন কটন স্টোরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দোকান মালিক শহিদুল ইসলামের দোকান থেকে এসব কারেন্ট জাল জব্দ করা হয়।

‎অভিযান শেষে জব্দ করা ৫০ কেজি কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে নিষিদ্ধ কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির দায়ে দোকান মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

‎এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিল্পী রাণী মোদক। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার মো. ছবির হোসেন ও উপজেলা নির্বাহী কার্যালয়ের অফিস সহকারী সুরঞ্জিত রায়।

‎এব্যাপারে ইউএনও বলেন, হাওর ও জলাশয়ে মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের পক্ষ এধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

রক্তি নিউজ

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

জামালগঞ্জে ৪শ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস,১০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

স্টাফ রিপোর্টার

‎সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে অভিযান চালিয়ে ৫০ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ঘটনায় দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সাচনা বাজারের জয়নাল আবেদীন কটন স্টোরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দোকান মালিক শহিদুল ইসলামের দোকান থেকে এসব কারেন্ট জাল জব্দ করা হয়।

‎অভিযান শেষে জব্দ করা ৫০ কেজি কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে নিষিদ্ধ কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির দায়ে দোকান মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

‎এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিল্পী রাণী মোদক। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার মো. ছবির হোসেন ও উপজেলা নির্বাহী কার্যালয়ের অফিস সহকারী সুরঞ্জিত রায়।

‎এব্যাপারে ইউএনও বলেন, হাওর ও জলাশয়ে মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের পক্ষ এধরনের অভিযান অব্যাহত থাকবে।

রক্তি নিউজ

সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ