রক্তি নিউজ

সারাদেশ

সভাপতি জিলানী ও সম্পাদক কাদির

মধ্যনগরে শিক্ষক-কর্মচারী সমিতির কমিটি গঠন

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মধ্যনগরে  শিক্ষক-কর্মচারী সমিতির কমিটি গঠন
সভাপতি-সম্পাদক ছবি-রক্তি নিউজ

ধর্মপাশা, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের নবগঠিত  মধ্যনগর উপজেলার  বেসরকারি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষক-কর্মচারী সমিতির কমিটির সভাপতি অধ্যাপক গোলাম জিলানী ও সাধারন সম্পাদক আব্দুল কাদিরকে নির্বাচিত করা হয়েছে।  এ উপলক্ষে শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উক্ত সমিতির সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক জসিম উদ্দিন। পরিচালনা  করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির।

অন্যানদের মাঝে  বক্তব্য দেন মধ্যনগর বি.পি. উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, চামরদানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম জিলানী, বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও সমিতির সাধারণ সম্পাদক সুরঞ্জন সরকার, বলরামপুর মাদ্রাসার শিক্ষক হিরণ মিয়া, লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক হিমেল মিয়া সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন বেসরকারি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। সভায় শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন সমস্যা, অধিকার, সুযোগ-সুবিধা ও কল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে উপস্থিত সদস্যদের সর্ব সম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে মধ্যনগর বি.পি. উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক গোলাম জিলানী সভাপতি এবং গলহা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাদির  সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক জসিম উদ্দিন মোল্লা (মধ্যনগর বি.পি. উচ্চ বিদ্যালয় ও কলেজ), সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম (নোয়াগাঁও দাখিল মাদ্রাসা), সহ-সাধারণ সম্পাদক নিউটন তালুকদার (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, একতা উচ্চ বিদ্যালয়), সাংগঠনিক সম্পাদক সাবমেরিন আহমেদ (লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ), সহ-সাংগঠনিক সম্পাদক সাজল মিয়া (আবিদনগর উচ্চ বিদ্যালয়) এবং কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম (মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়)।

নবগঠিত সভাপতি সহকারী অধ্যাপক গোলাম জিলানী বলেন, “শিক্ষক-কর্মচারীদের স্বার্থ ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য আরও শক্তিশালী করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”

সাধারণ সম্পাদক আব্দুল কাদির  বলেন, “শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন সমস্যা ও দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে তুলে ধরব। সংগঠনের সব সদস্যকে সঙ্গে নিয়ে স্বচ্ছতা ও ঐক্যের ভিত্তিতে দায়িত্ব পালন করতে চাই।”

সভায় জানানো হয়, সমিতির পূর্ণাঙ্গ কমিটি ৩৫ সদস্যবিশিষ্ট হবে এবং পর্যায়ক্রমে কমিটির অন্যান্য সদস্য ও পদ ঘোষণা করা হবে।

আপনার মতামত লিখুন

রক্তি নিউজ

শনিবার, ২২ আগস্ট ২০২৬

মধ্যনগরে শিক্ষক-কর্মচারী সমিতির কমিটি গঠন

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ