রক্তি নিউজ

সারাদেশ

জামালগঞ্জে চাল ও টাকা বিতরণে অনিয়মের অভিযোগ

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জামালগঞ্জে চাল ও টাকা বিতরণে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার

জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়ন পরিষদে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বরাদ্দকৃত চাল কম দেওয়া এবং হোল্ডিং ট্যাক্সের নামে তিনশ করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সম্প্রতি বিভিন্ন গ্রামের ১২ জনের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৬ ও ১৭ আগস্ট বেহেলী ইউনিয়ন পরিষদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে চাল ও টাকা বিতরণ করা হয়। এসময় কৃষকদের কাছ থেকে হোল্ডিং ট্যাক্স বাবদ তিনশ টাকা করে রশিদের মাধ্যমে আদায় করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, অনেক কৃষক ধার—দেনা করে ওই টাকা পরিশোধ করেছেন। একই সঙ্গে ১৫ কেজির পরিবর্তে প্রায় ১৩ কেজি করে চাল দেওয়ার অভিযোগও করেন তারা।‎তবে অভিযোগ অস্বীকার করে বেহেলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার রায় বলেন, আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছ থেকে কোনো টাকা রাখিনি। সরকারের দেওয়া নির্ধারিত প্রণোদনা ৩ হাজার টাকা ও ১৫ কেজি চাল বিতরণ করা হয়েছে। তবে এর আগে পুরো ইউনিয়নে মাইকিং করে সরকারি রাজস্ব আদায়ের লক্ষ্যে হোল্ডিং ট্যাক্স পরিশোধের জন্য নাগরিকদের জানানো হয়েছে। এরমধ্যে অনেকেই প্রণোদনার টাকা গ্রহণ করার আগে রশিদের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স প্রদান করেছেন। এটাকে কিছু মানুষ ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

রক্তি নিউজ

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

জামালগঞ্জে চাল ও টাকা বিতরণে অনিয়মের অভিযোগ

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

স্টাফ রিপোর্টার

জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়ন পরিষদে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বরাদ্দকৃত চাল কম দেওয়া এবং হোল্ডিং ট্যাক্সের নামে তিনশ করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সম্প্রতি বিভিন্ন গ্রামের ১২ জনের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৬ ও ১৭ আগস্ট বেহেলী ইউনিয়ন পরিষদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে চাল ও টাকা বিতরণ করা হয়। এসময় কৃষকদের কাছ থেকে হোল্ডিং ট্যাক্স বাবদ তিনশ টাকা করে রশিদের মাধ্যমে আদায় করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, অনেক কৃষক ধার—দেনা করে ওই টাকা পরিশোধ করেছেন। একই সঙ্গে ১৫ কেজির পরিবর্তে প্রায় ১৩ কেজি করে চাল দেওয়ার অভিযোগও করেন তারা।‎তবে অভিযোগ অস্বীকার করে বেহেলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার রায় বলেন, আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছ থেকে কোনো টাকা রাখিনি। সরকারের দেওয়া নির্ধারিত প্রণোদনা ৩ হাজার টাকা ও ১৫ কেজি চাল বিতরণ করা হয়েছে। তবে এর আগে পুরো ইউনিয়নে মাইকিং করে সরকারি রাজস্ব আদায়ের লক্ষ্যে হোল্ডিং ট্যাক্স পরিশোধের জন্য নাগরিকদের জানানো হয়েছে। এরমধ্যে অনেকেই প্রণোদনার টাকা গ্রহণ করার আগে রশিদের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স প্রদান করেছেন। এটাকে কিছু মানুষ ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

রক্তি নিউজ

সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ