রক্তি নিউজ

সারাদেশ

ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি হলেন সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনির

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি হলেন সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনির

ছাতক প্রতিনিধি

জাতীয় ইংরেজি দৈনিক দ্যা ডেইলি অবজারভার এর ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনির।

সাজ্জাদ মাহমুদ মনির ২০১১ সালে জাতীয় দৈনিক ডেসটিনি পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। দীর্ঘ দেড় দশকের সাংবাদিকতা জীবনে তিনি ছাতক উপজেলার বিভিন্ন সমস্যা, অনিয়ম অসংগতি, জনদুর্ভোগ ও জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের সঙ্গে যুক্ত রয়েছেন।

সাংবাদিকতার শুরু থেকেই মাঠপর্যায়ে সক্রিয় সাজ্জাদ মাহমুদ মনির পরবর্তীতে BABTV-তে লাইভ সাংবাদিকতার মাধ্যমে ছাতকের বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগ ধারাবাহিকভাবে তুলে ধরেন।

স্থানীয় মানুষের নানা দাবি দাওয়া, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রেও তিনি কাজ করেছেন।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি সিলেটের কাগজ, সিলেটভিউ, দৈনিক যায়যায়দিন, বাংলাদেশ বুলেটিন, বিজনেস টাইমস, দৈনিক যুগভেরী, দৈনিক জৈন্তা বার্তা, আমার সকাল ও শুভ প্রতিদিনসহ জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।

এ সময়ে ছাতকসহ সুনামগঞ্জের বিভিন্ন এলাকার জনদুর্ভোগ, স্থানীয় সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড, অনিয়ম-দুর্নীতি, শিক্ষা, পরিবেশ ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংবাদ পরিবেশন করেছেন তিনি। বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে ঝুঁকি নিয়ে মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ ও সরাসরি সম্প্রচারে অংশ নেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার। জুলাইয়ের আন্দোলনের সময়ও তিনি মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের কাজে যুক্ত ছিলেন।

সাংবাদিকতার ক্ষেত্রে পেশাগত নীতি, আদর্শ ও দায়িত্বশীলতার প্রতি অঙ্গীকারের কথা জানিয়ে সাজ্জাদ মাহমুদ মনির বলেন, নতুন দায়িত্বে বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্ব বজায় রেখে ছাতকের মানুষের সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থের বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরতে তিনি কাজ করতে চান।

ছাতক অনলাইন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে তিনি ছাতক উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জাতীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি অবজারভার এর মতো প্রতিষ্ঠিত গণমাধ্যমে ছাতক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পাওয়ায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, সহকর্মী সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। নতুন দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

রক্তি নিউজ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি হলেন সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনির

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ