রক্তি নিউজ

সারাদেশ

বিশ্বম্ভপুরে ১১ বছরের শিশু নিখোঁজ,পাঁচ দিনেও মেলেনি সন্ধান

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বিশ্বম্ভপুরে ১১ বছরের শিশু নিখোঁজ,পাঁচ দিনেও মেলেনি সন্ধান

‎স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় আবু নাঈম (১১) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। গত ৯ সেপ্টেম্বর সকালে উপজেলার ধনপুর ইউনিয়নের শিলডোয়ার এলাকা থেকে সে নিখোঁজ হয়। পাঁচ দিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি সে।

‎নিখোঁজ আবু নাঈম শিলডোয়ার গ্রামের আবদুল  হালিমের ছেলে। তার মায়ের নাম শেলিনা আক্তার।

‎পরিবারের পক্ষ থেকে বিশ্বম্ভরপুর থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ডায়রি নং- ৪৫৪। জিডিতে জানানো হয়, ৯ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে বাড়ির পাশের এলাকা থেকে আবু নাঈম নিখোঁজ হয়। ওইদিন সন্ধ্যা পর্যন্ত সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বিষয়টি থানায় সাধারণ ডায়েরিভুক্ত করা হয়। এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

‎জিডিতে বলা হয়েছে, শিশুটির বয়স ১১ বছর, উচ্চতা প্রায় ৪ ফুট ৬ ইঞ্চি এবং ওজন ৩৮ কেজি। গায়ের রং শ্যামলা। নিখোঁজের সময় তার পরনে কী ছিল, সে তথ্যও জিডিতে উল্লেখ করা হয়েছে।

‎নাঈমের পরিবার তার সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছে। কেউ আবু নাঈমের সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। পরিবারের সাথে যোগাযোগ ফোন নম্বর 01727194941

আপনার মতামত লিখুন

রক্তি নিউজ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বম্ভপুরে ১১ বছরের শিশু নিখোঁজ,পাঁচ দিনেও মেলেনি সন্ধান

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

‎স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় আবু নাঈম (১১) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। গত ৯ সেপ্টেম্বর সকালে উপজেলার ধনপুর ইউনিয়নের শিলডোয়ার এলাকা থেকে সে নিখোঁজ হয়। পাঁচ দিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি সে।

‎নিখোঁজ আবু নাঈম শিলডোয়ার গ্রামের আবদুল  হালিমের ছেলে। তার মায়ের নাম শেলিনা আক্তার।

‎পরিবারের পক্ষ থেকে বিশ্বম্ভরপুর থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ডায়রি নং- ৪৫৪। জিডিতে জানানো হয়, ৯ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে বাড়ির পাশের এলাকা থেকে আবু নাঈম নিখোঁজ হয়। ওইদিন সন্ধ্যা পর্যন্ত সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বিষয়টি থানায় সাধারণ ডায়েরিভুক্ত করা হয়। এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

‎জিডিতে বলা হয়েছে, শিশুটির বয়স ১১ বছর, উচ্চতা প্রায় ৪ ফুট ৬ ইঞ্চি এবং ওজন ৩৮ কেজি। গায়ের রং শ্যামলা। নিখোঁজের সময় তার পরনে কী ছিল, সে তথ্যও জিডিতে উল্লেখ করা হয়েছে।

‎নাঈমের পরিবার তার সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছে। কেউ আবু নাঈমের সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। পরিবারের সাথে যোগাযোগ ফোন নম্বর 01727194941

রক্তি নিউজ

সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ