স্টাফ রিপোর্টার-জামালগঞ্জ
সুনামগঞ্জের জামালগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের সঙ্গে হাতাহাতির ঘটনায় নজরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাচনা বাজার ইউনিয়নের রাধানগর (দক্ষিণহাটি) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম ওই গ্রামের মৃত সমাদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের পাশের কবরস্থানসংলগ্ন একটি ডোবায় মাছ ধরা নিয়ে নজরুল ইসলামের সঙ্গে তাঁর চাচাতো ভাই আব্দুল আলীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতি শুরু হয়। এ সময় নজরুল ইসলাম মাটিতে পড়ে যান।
পরে আহত অবস্থায় তাঁকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা লাশ বাড়িতে নিয়ে আসেন।
খবর পেয়ে জামালগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সাচনা বাজার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. লোকমান হোসেন বলেন, ‘নজরুল ইসলাম নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন। বাড়ির পাশের একটি ভাঙা জায়গায় তাঁর চাচাতো ভাই আব্দুল আলীর সঙ্গে ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে নজরুল মাটিতে পড়ে যান। হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বলেন, ‘ডোবায় মাছ ধরাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে নজরুল ইসলাম মাটিতে পড়ে যান। পরে তাঁকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর শরীরে দৃশ্যমান আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন