রক্তি নিউজ

সারাদেশ

ভৈরবে রেল লাইনের নাটবল্টু খুলতে গিয়ে হাতে নাতে ধরা চিহৃিত চোর আশিক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ভৈরবে রেল লাইনের নাটবল্টু খুলতে গিয়ে হাতে নাতে ধরা চিহৃিত চোর আশিক

জয়নাল আবেদীন রিটন,ভৈরব প্রতিনিধি

ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথের ভৈরব রেলওয়ে জংশন স্টেশনের অদূরে রেললাইনের জয়েন্টের নাটবল্টু খুলে চুরির সময় স্থানীয়দের হাতে ধরা পড়েছে আশিক মিয়া (৩০) নামে এক চিহ্নিত চোর ও ছিনতাইকারী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। ১৯ সেপ্টেম্বর শনিবার সকালে আশিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ১৮ সেপ্টেম্বর শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার হেফাজতে রাখা রেললাইনের ১৪টি জয়েন্ট নাটবল্টু উদ্ধারসহ জব্দ করা হয়েছে। আশিক নেত্রকোনা জেলার কেন্দুয়া থানাধীন কার্ডরা গ্রামের মৃত আব্দুল কাশেম মিয়ার ছেলে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ রফিকুল হাসান বলেন, এক ব্যক্তি চুরি করে রেললাইনের জয়েন্টের নাট খুলে নিয়ে যাচ্ছে বলে স্থানীয়দের মাধ্যমে এমন খবর পেয়ে ভৈরব রেলওয়ে থানাধীন ২৬ নম্বর মেঘনা ব্রিজের নিকট পৌঁছায় পুলিশ। এ সময় আপ লাইনের এপ্রোনের লাইনের ওপর ২৩২২৫-২৬২-৬ এর মধ্য থেকে আশিক নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজতে রাখা রেললাইনের জয়েন্টে লাগানো ১৪টি নাট উদ্ধারসহ জব্দ করা হয়েছে। একেকটি নাটের দৈর্ঘ্য ৫.৫ ইঞ্চি, যার ওজন ৯.১ কেজি। আনুমানিক বাজারমূল্য প্রতিটি ৬০০ টাকা করে সর্বমোট ৮ হাজার ৪০০ টাকা। এ ঘটনায় আসামি আশিক মিয়ার বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ওসি আরো বলেন, রেললাইনের জয়েন্ট নাট খুলে ফেলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং নাশকতা। জয়েন্ট নাট খুলে ফেলা হলে যেকোনো মুহূর্তে প্রাণহানির মতো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সামান্য কিছু টাকার প্রয়োজনে যারা এ ধরনের নাশকতা করে, তাদের বিরুদ্ধে শুধু আইনগত ব্যবস্থা নিলেই চলবে না। জনগণকেও সচেতন হতে হবে। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ আর রেললাইনের জয়েন্ট নাট খুলে ফেলা প্রতিরোধে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন

রক্তি নিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ভৈরবে রেল লাইনের নাটবল্টু খুলতে গিয়ে হাতে নাতে ধরা চিহৃিত চোর আশিক

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ