স্টাফ রিপোর্টার-জামালগঞ্জ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নের সকল পূজামণ্ডপের প্রতিনিধিদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার ছয়টি ইউনিয়নের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা অংশ নেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি সমরেন্দ্র আচার্য শম্ভুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অজিত কুমার রায়ের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি পূর্ণেন্দু ঘোষ চৌধুরী ও সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ।
এছাড়া বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি শীতেশ রায় চৌধুরী, বিমল দাসসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন, পূজামণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি এবং পারস্পরিক সমন্বয়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন