স্টাফ রিপোর্টার
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এলাকার পরিচিত মুখ মো. আবু বক্কর। তিনি উত্তর ইউনিয়নের লম্বাবাক গ্রামের মৃত আব্দুল ওয়াহাব মুন্সির জৈষ্ট ছেলে।
স্থানীয় ভাবে অত্যন্ত ভদ্র, নম্র ও সমাজসেবী হিসেবে পরিচিত আবু বক্কর। তিনি শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নে তার রয়েছে অগ্রণী ভূমিকা।
ওয়ার্ডের প্রবীণ-যুবকরা এই প্রার্থীতাকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, আবু বক্কর আমাদের ওয়ার্ডেরই সন্তান। ছোটবেলা থেকে দেখে আসছি, খুবই ভদ্র ও নম্র। কারো সাথে কখনো খারাপ ব্যবহার করে না। বয়স্কদের সম্মান করে, ছোটদের স্নেহ করে। এমন একজন তরুণ যদি আমাদের প্রতিনিধি হয়, তাহলে আমরা গর্বের সাথে বলতে পারবো আমাদের ওয়ার্ডে একজন ভালো মানুষ আছে। আমরা মনে করি মো.আবু বক্করের হাত ধরেই ৫নং ওয়ার্ডের উন্নয়ন হবে।
প্রার্থী মো.আবু বক্কর বলেন, আমি এখানকার মাটি, মানুষ আর মুরুব্বি ও যুবকদের দোয়া নিয়ে বড় হয়েছি। আমি কোনো ক্ষমতার জন্য নয়, মানুষের সেবার জন্য প্রার্থী হয়েছি।
আমি তরুণ। আমার মধ্যে আছে নতুন স্বপ্ন, নতুন উদ্যম। দীর্ঘদিন আমি প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যানে কাজ করতে প্রবাস ছেড়ে নিজ মাতৃভূমিতে এসেছি। প্রবাস থেকেও আমি আমার এই ৫নং ওয়ার্ডবাসীর বিভিন্ন সুবিধা অসুবিধায় ও গ্রামের মসজিদ, মাদ্রাসা, রাস্তা ঘাটের কাজে সাধ্যমতে সহযোগিতা করেছি। আমি বর্তমানে বিএনপির রাজনীতির সাথে জড়িত।
এখন আমার মূল লক্ষ্য রাস্তাঘাট, গরীব-অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মাদক ও বাল্যবিবাহ রোধ এবং শিক্ষার প্রসার-এগুলোই হবে আমার মূল লক্ষ্য।
আমি কথা দিচ্ছি, নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সবার মেম্বার হয়ে কাজ করব। রাত-দিন ২৪ ঘন্টা আপনাদের পাশে থাকব। আপনারা আমাকে সুযোগ দিলে আমি আপনাদের আমানতের খেয়ানত করব না ইনশাআল্লাহ।
এদিকে আবু বক্কর প্রার্থীতার ঘোষণায় ৫নং ওয়ার্ডের যুবক ও সাধারণ ভোটারদের মাঝে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন তরুণ নেতৃত্বই পারে ওয়ার্ডের চেহারা পাল্টে দিতে।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন