ছাতক উপজেলা প্রতিনিধিঃ
দায়িত্ব পালনে সক্রিয়তা, অপরাধ দমনে ধারাবাহিক অভিযান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকার স্বীকৃতি পেলেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান। তিনি সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা অর্জন করেছেন।
মাদক ও চোরাচালানের বিরুদ্ধে অভিযান, চোরাই পণ্য উদ্ধার এবং অপরাধ নিয়ন্ত্রণে ছাতক থানা পুলিশের তৎপরতার জন্য তাকে এ স্বীকৃতি দেওয়া হয়।
সম্প্রতি সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক গ্রহণ করেন মোহাম্মদ মিজানুর রহমান।
দায়িত্বের জায়গা থেকে শুধু নিয়মিত পুলিশি কার্যক্রমেই সীমাবদ্ধ না থেকে মাদক, চোরাচালান ও চোরাই পণ্যের বিরুদ্ধে অভিযানকে গুরুত্ব দিয়েছেন তিনি। পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।
অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পাওয়া এই সম্মাননা তার দায়িত্ব পালনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
মোহাম্মদ মিজানুর রহমানের এই অর্জনে ছাতকজুড়ে এসেছে অভিনন্দনের বার্তা। স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক ও সচেতন মহলের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, এই সম্মাননা ভবিষ্যতে ছাতক থানার পুলিশ সদস্যদের অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আরও উৎসাহিত করবে।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন