রক্তি নিউজ

সারাদেশ

বাগাতিপাড়ার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগ

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 বাগাতিপাড়ার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগ

নাটোর প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ার বিভিন্ন বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় ক্রেতাদের অভিযোগ, বাজারে প্রতি লিটার অকটেন ১৭০ টাকা এবং পেট্রোল ১৬৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এ নিয়ে কয়েকজন ক্রেতা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগও করেছেন।

ক্রেতাদের দাবি, ব্যবসায়ীরা আগের দামে কেনা মজুদকৃত জ্বালানি তেলও নতুন নির্ধারিত দামে বিক্রি করছেন। এতে বাড়তি অর্থ গুনতে হচ্ছে সাধারণ ভোক্তাদের।

৩ নম্বর বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য হাফিজুর রহমান বলেন, সকালে মালঞ্চি বাজার থেকে প্রতি লিটার পেট্রোল ১৬৫ টাকা দরে কিনেছেন। আগের দামে কেনা তেল নতুন দামে বিক্রি করা কতটা যৌক্তিক, তা খতিয়ে দেখার দাবি জানান তিনি।

জিগোরী গ্রামের সেলিম রেজা ও অপর ক্রেতা শরিফুল ইসলামও একই অভিযোগ করেন। শরিফুল বলেন, দয়ারামপুর বাজারে প্রতি লিটার অকটেন কিনতে ১৭০ টাকা দিতে হয়েছে।

তবে তমালতলা বাজারের ভাইভাই এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শান্ত বলেন, তিনি নতুন নির্ধারিত দামেই পেট্রোল ও অকটেন বিক্রি করছেন। তাঁর দাবি, তেলের দাম কমলে ব্যবসায়ীদেরও কম দামে বিক্রি করতে হয়।

এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুল ইসলাম বলেন, বেশি দামে তেল বিক্রির অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

রক্তি নিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বাগাতিপাড়ার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগ

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নাটোর প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ার বিভিন্ন বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় ক্রেতাদের অভিযোগ, বাজারে প্রতি লিটার অকটেন ১৭০ টাকা এবং পেট্রোল ১৬৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এ নিয়ে কয়েকজন ক্রেতা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগও করেছেন।

ক্রেতাদের দাবি, ব্যবসায়ীরা আগের দামে কেনা মজুদকৃত জ্বালানি তেলও নতুন নির্ধারিত দামে বিক্রি করছেন। এতে বাড়তি অর্থ গুনতে হচ্ছে সাধারণ ভোক্তাদের।

৩ নম্বর বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য হাফিজুর রহমান বলেন, সকালে মালঞ্চি বাজার থেকে প্রতি লিটার পেট্রোল ১৬৫ টাকা দরে কিনেছেন। আগের দামে কেনা তেল নতুন দামে বিক্রি করা কতটা যৌক্তিক, তা খতিয়ে দেখার দাবি জানান তিনি।

জিগোরী গ্রামের সেলিম রেজা ও অপর ক্রেতা শরিফুল ইসলামও একই অভিযোগ করেন। শরিফুল বলেন, দয়ারামপুর বাজারে প্রতি লিটার অকটেন কিনতে ১৭০ টাকা দিতে হয়েছে।

তবে তমালতলা বাজারের ভাইভাই এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শান্ত বলেন, তিনি নতুন নির্ধারিত দামেই পেট্রোল ও অকটেন বিক্রি করছেন। তাঁর দাবি, তেলের দাম কমলে ব্যবসায়ীদেরও কম দামে বিক্রি করতে হয়।

এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুল ইসলাম বলেন, বেশি দামে তেল বিক্রির অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রক্তি নিউজ

সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ