স্টাফ রিপোর্টার
জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও একাধিকবার কারাবরণকারী নেতা শাহ মো.শাহজাহানকে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করায় আনন্দ মিছিল করেছেন দলটির তৃণমূল নেতাকর্মীরা।
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন ও স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আঃ হকের যৌথ স্বাক্ষরে গত ২১ সেপ্টেম্বর জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে শাহ মো.শাহজাহানকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জামালগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে তৃণমূল নেতাকর্মীদের উদ্যোগে এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শফিকুর রহমান।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী রানার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী, শামসুজ্জামান ধনমিয়া, নুরে আলম ফরাজী, জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বশির আহমেদ, যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন, ভীমখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রইস আলী তালুকদার, বেহেলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম, সাচনা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক তারা মিয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া তালুকদার, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান তালুকদার, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোবারক হোসেন, সদস্য সচিব আসাদ নুর সাদী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আহমেদ জাকী, ছাত্রদল নেতা নাদীম মাহমুদ মুরাদ, পারভেজ আহমেদ, জোনায়েদ আহমেদ, মেহেদী হাসান রবিন, আবু সুফিয়ান ও শাকিব আহমেদ রিয়াত প্রমূখ।
মতবিনিময় সভায় বক্তারা শাহ মো. শাহজাহানকে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত করায় জেলা বিএনপির সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।
সভা শেষে নেতাকর্মীরা জামালগঞ্জের ফেরিঘাট এলাকা থেকে মসজিদ মার্কেট পর্যন্ত আনন্দ মিছিল করেন। মিছিল শেষে নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন