রক্তি নিউজ

সারাদেশ

বীর মুক্তিযোদ্ধার সন্তানের ওপর হামলা ও হত্যাচেষ্টা, হাসপাতালে ভর্তি

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বীর মুক্তিযোদ্ধার সন্তানের ওপর হামলা ও হত্যাচেষ্টা, হাসপাতালে ভর্তি

বিশেষ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক

গাজীপুরের রাজেন্দ্রপুরে পূর্ব শত্রুতার জের ধরে বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. শাহজাহান চৌধুরী (৫২) এর ওপর বর্বরোচিত হামলা ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্ত্রী সুইটি (৪৪) বাদী হয়ে জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর দুপুর ২.৩০ মিনিটে শাহজাহান চৌধুরী তার বাড়ি সংলগ্ন পশ্চিম নয়নপুরের গজারী বনের পাশে গেলে প্রতিবেশী মো. ফরিদ উদ্দিন (৪৭) ও তার ছেলে ফাহিম ভূঁইয়া (২৩) সহ ৪/৫ জন তার ওপর অতর্কিত হামলা চালায়, মারধর ও শ্বাসরোধে হত্যার চেষ্টা করে এবং পকেটে থাকা ১,৫০০ টাকা ছিনিয়ে নেয়। বর্তমানে তিনি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ৮ তলা, ৮১৪ নং রুমের ১ নং বেডে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, গাজীপুর জেলা ও মহানগর শাখা। নেতৃবৃন্দ বলেন, "একজন বীর মুক্তিযোদ্ধার সন্তানের ওপর এমন সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। অবিলম্বে সন্ত্রাসী ফরিদ ও ফাহিমকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আমরা গাজীপুরে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।"

একই সাথে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, "স্বাধীনতার ৫৪ বছর পরেও যদি বীর মুক্তিযোদ্ধার পরিবারকে মার খেতে হয়, প্রাণনাশের হুমকিতে থাকতে হয়, তাহলে জাতি হিসেবে আমাদের জন্য এর চেয়ে লজ্জার আর কিছু নেই। আমরা এই হামলার তীব্র ক্ষোভ প্রকাশ করছি এবং অনতিবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।"

এ বিষয়ে জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, "অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

আপনার মতামত লিখুন

রক্তি নিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বীর মুক্তিযোদ্ধার সন্তানের ওপর হামলা ও হত্যাচেষ্টা, হাসপাতালে ভর্তি

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ