রক্তি নিউজ

সারাদেশ

জামালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জামালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন
ছবি-রক্তি নিউজ

তাহের আহমেদ-জামালগঞ্জ

‘ক্রীড়া হোক পেশা, পরিবার পাবে ভরসা’—এই স্লোগানকে সামনে রেখে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন উপলক্ষে জামালগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) খুলনা জেলা স্টেডিয়াম মাঠে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় জামালগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের মাধ্যমে উপভোগ করেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা।

এ সময় লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বন্দে আলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এ ছাড়া উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শফিকুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান, স্বেচ্ছাসেবক দল সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সদস্য ও ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আখতারুজ্জামান তালুকদার,

কৃষক দল জামালগঞ্জ উপজেলার শাখা আহবায়ক মোঃ মোবারক হোসেন

 সদস্যসচিব আসাদ নূর সাদী এবং মৎস্যজীবী দল জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি জয়নাল আবেদীন ২নং জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল মিয়া, সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জামালগঞ্জ প্রেসক্লাবে সাধারণ সম্পাদক তাহের আহমেদ সহ গণমাধ্যম কর্মীরা

নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর মূল লক্ষ্য হলো তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করা, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করা।

আপনার মতামত লিখুন

রক্তি নিউজ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

জামালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ