রক্তি নিউজ

সারাদেশ

নাটোরে পুলিশি অভিযানে ৩৩ কেজি গাঁজাসহ আটক-৩

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
নাটোরে পুলিশি অভিযানে ৩৩ কেজি গাঁজাসহ আটক-৩

নাটোর জেলা প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় দুর্ঘটনাকবলিত রেজিস্ট্রেশনবিহীন সিএনজি থেকে  ৩৩ কেজি ৩৭০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

১৪ সেপ্টেম্বর বিকেলে নলডাঙ্গা পৌরসভার বুড়িরভাগ গ্রামে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার ও তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে আজ ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে এক প্রেস ব্রিফিংএ জানান নাটোরের পুলিশ সুপার শরীফুল হক।

পুলিশ সুপার জানান, গত ৯ সেপ্টেম্বর রাতে বুড়িরভাগ জামে মসজিদের সামনে একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে সিএনজিটি জব্দ করে পুলিশ। তদন্তে জানা যায়, এতে তিনটি বস্তায় গাঁজা ছিল। দুর্ঘটনায় আহত আরমানকে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন। পরে গাঁজাগুলো গালিব ও নজরুলের বাড়িতে রাখা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

দুই বাড়িতে অভিযান চালিয়ে মোট ৩৩ কেজি ৩৭০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে।

আপনার মতামত লিখুন

রক্তি নিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

নাটোরে পুলিশি অভিযানে ৩৩ কেজি গাঁজাসহ আটক-৩

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নাটোর জেলা প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় দুর্ঘটনাকবলিত রেজিস্ট্রেশনবিহীন সিএনজি থেকে  ৩৩ কেজি ৩৭০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

১৪ সেপ্টেম্বর বিকেলে নলডাঙ্গা পৌরসভার বুড়িরভাগ গ্রামে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার ও তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে আজ ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে এক প্রেস ব্রিফিংএ জানান নাটোরের পুলিশ সুপার শরীফুল হক।

পুলিশ সুপার জানান, গত ৯ সেপ্টেম্বর রাতে বুড়িরভাগ জামে মসজিদের সামনে একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে সিএনজিটি জব্দ করে পুলিশ। তদন্তে জানা যায়, এতে তিনটি বস্তায় গাঁজা ছিল। দুর্ঘটনায় আহত আরমানকে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন। পরে গাঁজাগুলো গালিব ও নজরুলের বাড়িতে রাখা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

দুই বাড়িতে অভিযান চালিয়ে মোট ৩৩ কেজি ৩৭০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে।

রক্তি নিউজ

সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ