রক্তি নিউজ

সারাদেশ

জামালগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষার ১শ তালগাছের চারা রোপণ

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 জামালগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষার ১শ তালগাছের চারা রোপণ

‎স্টাফ রিপোর্টার

‎পরিবেশের ভারসাম্য রক্ষা, ভূমিক্ষয় রোধ ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে সুনামগঞ্জের জামালগঞ্জে হালির হাওরের সড়কের পাশে ১শটি তালগাছের চারা রোপণ করা হয়েছে।

‎মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের হালির হাওরের সড়কের উভয় পাশে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎বাংলাদেশ সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

‎বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশক্রমে এবং উপ-মহাপরিচালক, সিলেট রেঞ্জ ও জেলা কমান্ড্যান্ট, সুনামগঞ্জের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিটি পরিচালিত হয়।

‎বৃক্ষরোপণ কর্মসূচিতে জামালগঞ্জ উত্তর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হানিফ মিয়া, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ, উপজেলা প্রশিক্ষক প্রবেশ সরকার,ইউপি সদস্য রবিন্দ্র কুমার দাস, ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, ইউনিয়ন আনসার কমান্ডার এবং সঞ্জীবন প্লাটুনের ভিডিপি সদস্যরা অংশ নেন।

‎উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ বলেন, তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, ভূমিক্ষয় রোধ এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি তালের রস, শাঁস ও গুড়সহ বিভিন্ন খাদ্যসামগ্রী গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখে। হাওরাঞ্চলের সড়কের পাশে তালগাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

আপনার মতামত লিখুন

রক্তি নিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

জামালগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষার ১শ তালগাছের চারা রোপণ

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

‎স্টাফ রিপোর্টার

‎পরিবেশের ভারসাম্য রক্ষা, ভূমিক্ষয় রোধ ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে সুনামগঞ্জের জামালগঞ্জে হালির হাওরের সড়কের পাশে ১শটি তালগাছের চারা রোপণ করা হয়েছে।

‎মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের হালির হাওরের সড়কের উভয় পাশে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎বাংলাদেশ সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

‎বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশক্রমে এবং উপ-মহাপরিচালক, সিলেট রেঞ্জ ও জেলা কমান্ড্যান্ট, সুনামগঞ্জের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিটি পরিচালিত হয়।

‎বৃক্ষরোপণ কর্মসূচিতে জামালগঞ্জ উত্তর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হানিফ মিয়া, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ, উপজেলা প্রশিক্ষক প্রবেশ সরকার,ইউপি সদস্য রবিন্দ্র কুমার দাস, ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, ইউনিয়ন আনসার কমান্ডার এবং সঞ্জীবন প্লাটুনের ভিডিপি সদস্যরা অংশ নেন।

‎উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ বলেন, তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, ভূমিক্ষয় রোধ এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি তালের রস, শাঁস ও গুড়সহ বিভিন্ন খাদ্যসামগ্রী গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখে। হাওরাঞ্চলের সড়কের পাশে তালগাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

রক্তি নিউজ

সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ